ব্যতিক্রমী সুস্বাদু রেসিপি মরিচা ইলিশ

news-image

বাজারে এখন ইলিশ বেশ সহজেই পাওয়া যাচ্ছে। অতিথিকে মুগ্ধ করতে বা ঘরের মানুষদের ভিন্ন স্বাদের ইলিশের রেসিপি উপহার দিতে ইলিশের ব্যতিক্রমী এই সুস্বাদু রেসিপিটি জেনে নিন। তো ঝটপট জেনে নিন মরিচা ইলিশ তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন-

উপকরণ
ইলিশ ৬-৭ টুকরো, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া ১/৪ চা চামচ, কাঁচামরিচ ফালি ৫-৬ টা, লবণ আধা চা চামচ, সরষের তেল ৩ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি
প্রথমে তেল ছাড়া বাকি সব উপকরণ, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচামরিচ ফালি, লবণ, পেঁয়াজ কুচি এবং ইলিশ একসাথে মেখে রেখে দিন ৫-১০ মিনিট। এবার প্যানে সরষের তেল গরম করে মাখা ইলিশের পুরোটাই তেলে দিয়ে, অল্প পানি দিয়ে ঢেকে রান্না করুন ১০ মিনিট। উপরে তেল ভাসতে দেখলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন সুস্বাদু মরিচা ইলিশ।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী