বিমানের তেল সরবরাহে পাইপলাইন হচ্ছে

news-image

নিউজ ডেস্ক : মাটির নিচে বসানো পাইপলাইন দিয়ে শীতলক্ষ্যার তীর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জ্বালানি (জেট এ-১) আসবে। এজন্য শীতলক্ষ্যা নদীর পিতলগঞ্জ এলাকা থেকে রাজধানীর কুর্মিটোলা এভিয়েশন ডিপো পর্যন্ত ১৬ কিলোমিটারে বসবে আট ইঞ্চি ব্যসের পাইপ।

সরকার এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ বৃহস্পতিবার এই প্রকল্পের ভিত্তিস্থাপন করার কথা রয়েছে।

জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বুধবার বিদ্যুৎ ভবনে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নৌবাহিনীর বাণিজ্যিক প্রতিষ্ঠান নৌ-কল্যাণ ফাউন্ডেশন ট্রেডিং কোম্পানি লিমিটেড ও চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন করপোরেশনকে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে।

পেট্রোবাংলা আশা করছে, আগামী দেড় বছরের মধ্যে প্রকল্পটি চালু হবে।

পেট্রোলিয়াম করপোরেশন আমদানি করা ‘জেট এ-১’ জ্বালানি চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির প্রধান স্থাপনা থেকে নদীপথে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে নিয়ে আসে। সেখান থেকে প্রতিদিন দেড়শ লরির মাধ্যমে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় এক হাজার টন জ্বালানি নিয়ে আসা হয় কুর্মিটোলার এভিয়েশন ডিপোতে।

জ্বালানি সচিব বলেন, প্রকল্পের আওতায় শীতলক্ষ্যার তীরে একটি জেটি নির্মাণ করা হবে। ছয় একর জমিতে পাম্পিং সুবিধাসহ তিনটি স্টোরেজ ট্যাংক নির্মাণ করা হবে, যেগুলোর ধারণক্ষমতা হবে নয় হাজার টন। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২৮ কোটি ৪৯ লাখ টাকা, যা পেট্রোবাংলা নিজস্ব তহবিল থেকে দেবে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার