,

‘#মিটু পুরুষদেরও আন্দোলন’

news-image

বিনোদন ডেস্ক : ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমার সেটে যৌন হেনস্থার শিকার হওয়ার কথা #মিটু’র মাধ্যমে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এবার ভারতীয় একটি সংবাদ সংস্থাকে তিনি বলেন, এই আন্দোলন পুরুষের বিরুদ্ধে বিদ্রোহের বিষয়ে নয়। এটি পুরুষ বনাম নারীর বিষয়ও নয়। #মিটু আন্দোলন আমাদের সমাজকে নিরাপদ করার বিষয়ে একটি পদক্ষেপ। এটি পুরুষদের দোষী সাব্যস্ত করার অস্ত্র না।

#মিটু পুরুষদেরও আন্দোলন মন্তব্য করে এই অভিনেত্রী বলেন, আমি মনে করি না যে, কোনো আন্দোলন কেবল একটি নির্দিষ্ট লিঙ্গের। যতক্ষণ এতে অন্য লিঙ্গের মানুষ যোগ না দেন, পাশে না দাঁড়ান, ততক্ষণ সেই আন্দোলন গতি পায় না। যতক্ষণ পর্যন্ত না আমাদের সমাজের পুরুষেরা এগিয়ে আসছেন, সেই নারীর পাশে দাঁড়াচ্ছেন এবং তাকে নিরাপদবোধ করতে ভরসা দিচ্ছেন, ততোক্ষণ পর্যন্ত এই আন্দোলন সত্যিই কঠিন।

চিত্রাঙ্গদা আরও বলেন, প্রত্যেক পরিবর্তন তখনই শুরু হয় আমরা যখন এটি নিয়ে কথা বলতে শুরু করি। সেই আলোচনা শুরু হয়ে গেছে। বাস্তবিক বলতে গেলে, পশ্চিমের সমাজ ও আমাদের মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে। শুধু ইংরেজি শো ও চলচ্চিত্র দেখলেই সেই সমাজকে সৃষ্টি করতে পারব না। আমাদের সমাজে ও আমাদের চিন্তার প্রক্রিয়ার মধ্যে একটি পার্থক্য রয়েছে। এই কারণে আমরা ভারতে #মিটু আন্দোলন করতে পারি না।

অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির এক দশক পুরনো ঘটনা সম্প্রতি প্রকাশ্যে আনেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এজন্য তনুশ্রীকে অভিনন্দন জানিয়ে চিত্রাঙ্গদা বলেন, আমি এখানে তনুশ্রী দত্তকে উদ্ধৃত করতে চাই। তিনি ঠিকই বলেছিলেন যে #মিটু আন্দোলনের জন্য সমাজকে একটি যথার্থ পরিবেশ তৈরি করতে হবে। আমাদের ইচ্ছায় আমাদের সৎ হতে হবে, কেবল ধারণায় নয়। আমার বক্তব্য হলো, যদি ধর্ষণ বা যৌন হেনস্থা বা যে কোনো ধরনের হয়রানি- তা পাঁচ বছর আগেও ঘটে থাকে এবং যদি সেই ব্যক্তি এখন এটি সম্পর্কে কথা বলতে চায় তবে আপনাকে তার কথা শুনতে হবে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে