,

বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর- জেলা প্রশাসক

news-image

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন, সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করা। বর্তমান সরকার সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বর্তমান সরকার সকলকে তথ্য মানতে তথ্য অধিকার আইনসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

তথ্য কমিশন গঠন করেছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাহেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নিতিশ নন্দী মজুমদার ও সহকারী পুলিশ সুপার (হেডকুয়াটার) আবু সাঈদ।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা সমাজসেবা অফিসার মোস্তফা মাহমুদ সারওয়ার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ দীপক চৌধুরী বাপ্পী ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

এর পূর্বে একটি র‌্যালী ফারুকী পার্ক থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে