শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশ আহত

Grafterব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসামি ধরতে গিয়ে আখাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জালাল উদ্দিন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টায় আখাউড়া পৌর শহরের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আখাউড়া থানার এএসআই জালাল ও মৃনাল মল্লিক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সন্ধ্যায় পৌরশহরের দূর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সুমনকে (২৫) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় হাতকড়া পরিহিত সুমন পালিয়ে যেতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে হাতকড়ার আঘাতে এএসআই  জালালের হাত কেটে যায়।

আহত এএসআই জালাল উদ্দিন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।

আখাউড়া থানার এসআই আবুল হাসেম  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা