,

তোমাদের সম্মানিত করে আমরাও সম্মানিত হলাম: শিক্ষামন্ত্রী

news-image

তোমাদের সম্মানিত করে আমরাও সম্মানিত হলাম। তোমাদের মত মেধাবীদের মাঝে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শুক্রবার দুপুরে সাগর-রুনি মিলেনায়তন এ  ডি আর ইউ আয়োজিত তাদের সকল সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তোমরা আমাদের সম্পদ।  সমানের দিনে তোমাদেরকেই এই দেশ চালাতে হবে।  তাই তোমাদেরকে ভালভাবে পড়া লেখা করে দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আজ তোমাদের মাঝে আসতে পেরে আমার খুব ভাল লাগছে। আমি আশা করি তোমরা তোমাদের পড়া লেখা ভালভাবে অব্যাহত রাখবে এবং নিজেদের উপযুক্ত ভাবে গড়ে তুলবে।

শিক্ষাব্যবস্থায় কোনো ভুল বা ক্রুটি থাকলে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ভুল হলে বলবেন, আমরা তা স্বাগত জানাই। কেননা আমরা মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়তে চাই। আমরা এগিয়ে যেতে চাই, তাই সবার সহযোগিতা প্রয়োজন।

উক্ত সংবদ্ধনা অনুষ্ঠানে ২০১৮ সালে পাশ করা এসএসসির ১৭ জন ও এইচএসসির ৬ জন শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট  প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পাওয়ার পর আসরাফ আলম বলেন, আজ শিক্ষামন্ত্রীর কাছ থেকে ক্রেস্ট পেয়ে খুব ভাল লাগছে আমার সামনের শিক্ষা জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

ডিআরইউ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফারুক বিশেষ অতিথি ছিলেন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে