প্রান্তিক এলাকাতেও আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দিবে বঙ্গবন্ধু স্যাটেলাইট

news-image

আবহাওয়ার পূর্বাভাস প্রন্তিক মানুষের কাছে পৌঁছে দিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। স্যাটেলাইট এর মাধ্যমে সারা দেশে থাকা আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ স্থাপন করে খুব সহজে এবং দ্রুত ঘূর্ণিঝড়, সাইক্লোন ও বন্যার মত প্রাকৃতিক দূর্যোগ এর খবর সাধারণ মানুষের কাছে পাঠাতে সুবিধা হবে এবং দূর্যোগ পরবর্তী ক্ষয়-ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আবহাওয়া পর্যবেক্ষক আব্দুর রহমান জানান, আমরা এখন দুইটি স্যাটেলাইট এর মাধ্যমে আবহাওয়া পর্যবেক্ষণ করে থাকি। একটি জাপানের অন্যটি চায়নার। এগুলো মূলত আবহাওয়ার স্যাটেলাইট এ ছাড়ারাও আমাদের সারা দেশে ৫২টি আঞ্চলিক অফিস রয়েছে। সারা দেশ থেকে পাঠানো তথ্যগুলো দিয়ে আমারা একটি প্রতিবেদন তৈরি করি এর পর সেটা বাংলাদেশ টেলিভিশন, বাসস, বাংলাদেশ বেতার ও দূর্যোগ মোকাবেলা অফিসে পাঠিয়ে দেই। এ ছাড়া আমাদের আর কারো কাছে তথ্য পাঠাতে হয় না। তবে আমারা অনেক সময় অভিযোগ পাই আঞ্চলিক অফিস থেকে সাধারণ মানুষকে কোনো তথ্য প্রদান করা হয় না। আসলে এটা তাদের কাজ না, তাদের কাজ হচ্ছে তার এলাকার আবহাওয়ার তথ্য কেন্দ্রীয় অফিসে জানানো। আমার এখান থেকে তাদের কাছে কোনো তথ্য জানানো হয় না। তবে এখন যেহেতু আমাদের নিজস্ব স্যাটেলাইট আছে, চাইলেই আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে সারা দেশের আবহাওয়া অফিসের সাথে যোগাযোগ করে আমাদের সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে পারি।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার