,

তেলের দর বৃদ্ধি ও অবমূল্যায়নে ভারতের পুঁজিবাজারে ৫৬’শ কোটি রুপি উধাও

news-image

চলতি অক্টোবরের গত ৫টি ট্রেডিং’এ ভারতের পুঁজি বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা অন্তত ৫৬’শ কোটি রুপির বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছেন। গত দুই মাসে এ বিনিয়োগ করেছিলেন বিদেশি বিনিয়োগকারীরা।এছাড়া তেলের দর বৃদ্ধি ও রুপির অব্যাহত অবমূল্যায়নে তারা ইকুয়িটি থেকে এ বছরে এখন পর্যন্ত ৩ হাজার ৪’শ ও ঋণ থেকে ৪২ হাজার ৬’শ কোটি রুপি বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছেন। বিজনেস স্ট্যান্ডার্ড

বিদেশটি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে এভাবে গত এপ্রিল-জুনে ৬১০ ও আগস্টে ৫২ বিলিয়ন রুপির বিনিয়োগ প্রত্যাহার করে নেয়। গত ৩ থেকে ৭ সেপ্টেম্বর বিদেশি বিনিয়োগকারীরা ১০.২১ ও ঋণ খাত থেকে ৪৬.২৮ অর্থাৎ মোট ৫৬.৪৯ বিলিয়ন রুপি সরিয়ে নেয়। স্টক এক্সচেঞ্জ বোড অব ইন্ডিয়া এধরনের বিনিয়োগ প্রত্যাহারের জন্যে বিশ্ব বাজার মন্দাকেও দায়ী করেছে। গত সপ্তাহেই বোর্ড আভাস দেয় ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানোর বিধি তুলে না নিলে বাজার থেকে সাড়ে হাজার কোটি মার্কিন ডলার উধাও হয়ে যাবে। বোড একই সঙ্গে এধরনের বিনিয়োগকারীদের পরিচিতি সম্পর্কে অবগত করার বাধ্যতামূলক বিধিকে ‘দায়িত্বহীন’ বলেও মন্তব্য করে।

দি মর্নিংস্টারের শীর্ষ বাজার বিশ্লেষক হিমাংশু শ্রীবাস্তব বলেছেন, ভারতের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের অনিশ্চয়তায় যথেষ্ট সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। দীর্ঘমেয়াদে বিদেশি বিনিয়োগের টেকসই অবস্থানের জন্যেই তা গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে