,

বহুদিন পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকের ঢল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ফুটবল তো হারিয়ে যেতেই বসেছিল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাছি মারার লোকও পাওয়া যেত না। মেয়েদের একের পর এক জয়ের কল্যাণ্যে আবারও স্টেডিয়ামমুখী হয়েছিল দর্শকরা। এবার সাফ ফুটবলে জাতীয় পুরুষ দলের উদ্ভাসিত সাফল্যের কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ উপচে পড়ল দর্শক। হাজার হাজার দর্শকের সামনে চিরশত্রু পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল লাল-সবুজের দল।

গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না। ফুটবলামোদীরা গ্যালারির ফাঁক ফোকরের মাঝে দাঁড়িয়েই অনুপ্রেরণা দিয়ে গেছেন লাল-সবুজ জার্সিধারীদের। ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ চিৎকারে কান পাতা ছিল দায়। স্টেডিয়ামে নিজেদের উপস্থিতি জানান দিতে সোশ্যাল সাইটে একের পর এক স্ট্যাটাস দিয়েছেন ফুটবলপ্রেমীরা। ক্রিকেট নিয়ে এসব উন্মাদনা বাংলাদেশে খুব পরিচিত। কিন্তু ফুটবল? একটা প্রজন্ম তো জানেই না যে ফুটবল উন্মাদনা কী?

বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারির বেশিরভাগ চেয়ারই ভাঙাচোরা। দর্শকরা সেগুলোর উপর বসেই দেখেছেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচটি। কয়েক হাজার মানুষ বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে খেলা দেখেছেন। ভিআইপি, ভিভিআইপি বক্স, হসপিটালিটি বক্স, ক্লাবহাউজ থেকে শুরু করে গ্যালারির প্রত্যেক জায়গা দর্শকে ভরা ছিল। মামুনুল-তপু বর্মনরা এমন খেলা অব্যাহত রাখতে পারলে আবারও জোয়ার আসবে ফুটবলে। সেইসঙ্গে বাফুফেকে সঠিক কিছু সিদ্ধান্ত এবং উদ্যোগ নিতে হবে এই ফুটবল জোয়ার ধরে রাখতে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির