,

পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

news-image

ম্যাচ প্রায় শেষের পথে, গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। মাত্র কয়েক মিনিট বাকি। ঠিক এমন সময়ে মাঠ ভরা দর্শকদের উচ্ছ্বাসে ভাসালেন তপু বর্মন। তার করা দুর্দান্ত গোলেই পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পথে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ এ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদের পরিবর্তে ইংলিশ কোচ জেমি ডে একাদশে রাখেন অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামকে।

প্রথমার্ধে বাংলাদেশ গোল করার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি। বরং স্বাগতিকরাই একবার রক্ষা পায় গোল হজম থেকে। ৯ মিনিটে পাকিস্তানের ফরোয়ার্ড মোহাম্মদ আলীর হেড গোলরক্ষক শহিদুল আলম সোহেল লাফিয়ে ফিস্ট করে বাইরে পাঠান।

SUPPORTERS

এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চলে। ম্যাচ যখন প্রায় শেষ মুহূর্তে, তখন গোলের দেখা পায় বাংলাদেশ। ৮৫ মিনিটে বিশ্বনাথ ঘোষের থ্রো থেকে দারুণ এক হেড করেন তপু বর্মন, পাকিস্তানি গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জালে।

বাংলাদেশ : শহিদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান সুফিল ও সাদউদ্দিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর