,

‘বিব্রত’ বিসিবি সাকিবের মন্তব্যে

news-image

স্পোর্টস ডেস্ক।। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ঢাকায় ফিরেই আঙ্গুলের অপারেশন করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু বিসিবি প্রধানের চাওয়াতে আঙুলের চোট নিয়েই এশিয়া কাপ খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে একটি ইংরেজি দৈনিক পত্রিকায় নিজেকে মাত্র ৩০ ভাগ ফিট বলাতে বিব্রত বিসিবি।

যেখানে নিজের ইনজুরির আপডেট বিসিবিকে আগে জানানোর কথা সেখানে এসব ব্যাপারে আলোচনা করাতে এশিয়া কাপে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছে বিসিবি। সাকিবের এই ব্যাপারে মিডিয়ার সঙ্গে কথা বলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি জানান, ‘বোর্ড মনে করে ২০-৩০ শতাংশ ফিটনেস নিয়ে তার খেলা উচিত নয়। সে এখন দলের সঙ্গে আরব আমিরাতে যেতে পারে নাও যেতে পারে। সিদ্ধান্ত তার। আমরা মুমিনুলকে রেখেছি বিকল্প হিসেবে। তবে তার এই মন্তব্য বোর্ডের জন্য বিব্রতকর।’

তিনি আরও যোগ করেন, ‘২০-৩০ শতাংশ ফিট, এটা সংবাদমাধ্যমকে আগে না জানিয়ে বিসিবিকে জানানো উচিত ছিল। তবে যেটা বললাম, সে যদি ২০-৩০ শতাংশ ফিট থাকে, তার খেলা উচিত নয়।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর