,

কখনোই ব্যক্তিগত লক্ষ্য থাকে না, এবারও নেই : মাশরাফি

news-image

তিন উইকেট হলে ছাড়িয়ে যাবেন গতিদানব শোয়েব আখতারকে, পাঁচ উইকেট হলে নাম লেখাবেন আড়াইশো উইকেট শিকারীর ক্লাবে। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির সামনে হাতছানি দিচ্ছে এই রেকর্ড।

কিন্তু রেকর্ডের ব্যাপারে বরাবরই অনুৎসাহী মাশরাফি ভাবলেশহীন এবারেও। ১৯০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এখনো পর্যন্ত ২৪৫ উইকেট শিকার করেছেন মাশরাফি। ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় মাশরাফির অবস্থান ২৭।

২৪৭ উইকেট নিয়ে মাশরাফির উপরেই অবস্থান শোয়েব আখতারের। ৩ উইকেট হলে মাশরাফি উঠে যাবে ২৬’এ, ৫টি হলে পূরণ করবেন ২৫০ উইকেটের মাইলফলক। তবে মাশরাফি ভাবছেন না এসব রেকর্ডের ব্যাপারে। দলের জন্য অবদান রাখতে পারলেই তিনি খুশি বলে জানান।

বৃহস্পতিবার এশিয়া কাপকে সামনে রেখে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার নিজের কোন লক্ষ্য থাকে না। ওয়েস্ট ইন্ডিজেও লক্ষ্য নিয়ে যাই নি, এখানেও যাবো না। কখনো এমন লক্ষ্য নিয়ে যাই না। আমি চেষ্টা করব অবদান রাখার, যতটুক পারি। এটা খারাপও হতে পারে ভালোও হতে পারে। এটা নিয়ে আসলে এত মাথা ব্যথা নেই। আর টুর্নামেন্টের শুরুতে তো থাকেই না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে