ব্রাজিল আর্জেন্টিনার প্রীতি ম্যাচ কবে কখন

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের রেশ কি এখনো থেকে গেছে? নাকি শেষ যতটুকু রেশ ছিল, ক্লাব ফুটবলের মৌসুম শুরু হতেই কেটে গেছে? সে যা-ই হোক, ক্লাব ফুটবলের তিন রাউন্ডের খেলা শেষে আবারও জাতীয় দলের জার্সি গায়ে ফিরছেন তারকারা। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসছে ফুটবল তারকাদের মিলনমেলা। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, মেক্সিকোর মতো দলগুলো উড়ে গেছে সেখানে, প্রীতি ম্যাচ খেলবে বলে।

বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে নামবেন খেলোয়াড়েরা। ফলে নিখাদ প্রীতি ম্যাচ হলেও এতটুকু গুরুত্ব কমছে না। এই ম্যাচগুলো দিয়ে যে ধারণা মিলবে, নতুন যাত্রাপথে কীভাবে এগোতে চায় দলগুলো। আর্জেন্টিনা যেমন এরই মধ্যে নতুন মোড়কে হাজির হওয়ার চেষ্টা করছে। দলে বেশ কজন পরিচিত মুখ দেখা যাবে না। আর তাদের শূন্যতা পূরণে হাজির হবে একগাদা নতুন মুখ।

লিওনেল মেসি নিজেকে আপাতত দূরেই সরিয়ে রেখেছেন। আর এত দিন ব্রাত্য হয়ে থাকা মাউরো ইকার্দি হয়ে উঠছেন দলের মূল ভরসা। আর্জেন্টিনার অধিনায়কের বাহুবন্ধনী পরবেন সার্জিও রোমেরো। গত বিশ্বকাপে তাঁকেও দেখা যায়নি। তবে তাঁর অনুপস্থিতির কারণটা ছিল চোট। অবশ্য এবার চোটের ঝুঁকির কারণেই খেলা নাও হতে পারে ইকার্দির। তাঁর বদলি হিসেবে খেলতে পারেন জিওভান্নি সিমিওনে।

ব্রাজিলের জন্যও নতুন করে দল সাজানো। তবে দলটির বেশির ভাগ মূল ভরসা যেহেতু তরুণ, খুব বেশি পরিবর্তন হয়তো চোখে পড়বে না।

এক নজরে দেখে নিন কবে কার খেলা

পর্তুগাল-কোস্টারিকা

৭ সেপ্টেম্বর

রাত ১২টা ৪৫

যুক্তরাষ্ট্র-ব্রাজিল

৮ সেপ্টেম্বর

ভোর ৫টা ৩০

মেক্সিকো-উরুগুয়ে

৮ সেপ্টেম্বর

সকাল ৭টা ৩০

গুয়েতেমালা-আর্জেন্টিনা

৮ সেপ্টেম্বর

সকাল ৯টা

জার্মানি-পেরু

১০ সেপ্টেম্বর

রাত ১২টা ৪৫

কলম্বিয়া-আর্জেন্টিনা

১২ সেপ্টেম্বর

সকাল ৬টা

ব্রাজিল-এল সালভাদর

১২ সেপ্টেম্বর

সকাল ৬টা

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার