ছারপোকার আক্রমণে হাসপাতালে পাকিস্তানের ৮ ক্রিকেটার

news-image

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন আগেই নতুন সরকার গঠন হয়েছে পাকিস্তানে। প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান খান। দেশটির একমাত্র ক্রিকেট বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক সরকার প্রধান হবার পর ক্রিকেট বোর্ডেও দ্রুত রদবদল হয়েছে। এবার সামনে এসেছে পাকিস্তানি ক্রিকেটের একটি লজ্জাজনক বিষয়।

দেশটির প্রথম শ্রেণির টুর্নামেন্টের এক ম্যাচে ড্রেসিংরুমে ছারপোকার কামড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে আট ক্রিকেটারকে। নিয়মানুযায়ী প্রথম শ্রেণির টুর্নামেন্টে ড্রেসিংরুম থেকে গ্যালারি পর্যন্ত সব কিছুই আন্তর্জাতিক মানের হবার কথা। ড্রেসিংরুমে ছারপোকার আক্রমণের শিকার হয়েছে ইমরান ফারহাতের মতো তারকা ক্রিকেটার। পাকিস্তানের হয়ে মোট ৪০ টেস্ট ও ৫৮ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন এই তথ্য।

চলমান কায়েদ-ই-আজম ট্রফিতে হাবিব ব্যাংক লিমিটেডের হয়ে খেলতে নেমেছিলেন। ম্যাচ চলছিল ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে। সেখানকার ড্রেসিংরুমে ছারপোকার আক্রমণের শিকার হন ফারহাতসহ আরও সাত ক্রিকেটার। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে হয় তাদের গন্তব্য।

ছবি ইমরান ফারহাতের টুইটার থেকে নেয়া

ইসলামাবাদের এই মাঠের দুর্দশা ভিডিও করে টুইটারে করেছেন ৩৬ বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটসম্যান। এতে দেখা যায় ড্রেসিংরুমে সিটে জায়গায় জায়গায় রক্তের দাগ। আক্রান্ত এক ক্রিকেটারের ছবিও পোস্ট করেছেন তিনি।
টুইটে ফারহাত লেখেন, ছারপোকার আক্রমণে মাঠ থেকে হাসপাতালে যাচ্ছি। সবাই অসুস্থবোধ করছে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার