,

রোনালদো রিয়াল ছাড়ায় অবাক মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর তাতে না কি দুর্বল হয়ে পড়েছে রিয়াল? স্বয়ং লিওনেল মেসিই বিশ্বাস করেন, পর্তুগিজ তারকা চলে যাওয়ায় রিয়াল মাদ্রিদের শক্তি কমেছে। তবে মেসির এই বক্তব্যের সঙ্গে একমত নন রিয়ালের নতুন কোচ হুলেন লোপেতেগুই।

স্প্যানিশ লা লিগায় মেসি-রোনালদোর দ্বৈরথ নতুন নয়। তবে লা লিগায় মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা এখন অতীত। জুলাইয়ে সিআর সেভেন রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ায় বেশ অবাকই হয়েছেন মেসি। তিনি মনে করেন রোনালদোর অনুপস্থিতিতে রিয়ালের ‘শক্তি কমেছে’।

সেই সঙ্গে জুভেন্টাসে যোগ দেয়ায় ইতালিয়ান ক্লাবটিকে এবারের চ্যাম্পিয়নস লিগে ফেবারিটও মানছেন বার্সা তারকা। কাতালুনিয়া রেডিওকে মেসি বলেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা দল, তাদের স্কোয়াড দুর্দান্ত। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো ছেড়ে দেওয়ায় দলটির শক্তি কমেছে এবং জুভেন্টাস তাকে নিয়ে চ্যাম্পিয়নস লিগে পরিষ্কার ফেভারিট।’

তবে রোনালদোহীন রিয়ালকে খাটো করে না দেখতে মেসিকে অনুরোধ জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ হুলেন লোপেতেগুই। মেসিকে উদ্দেশ্য করেই রিয়াল কোচ বলেন, ‘এই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের আমি এক সেকেন্ডের জন্যও সন্দেহের চোখে দেখি না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে