,

প্রথমবারের মত যুদ্ধ বিমান মেরামতে সক্ষমতা অর্জন

news-image

দেশে প্রথমবারের মত কারো সহায়তা ছাড়াই বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলীরা একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ওভারহোলিং বা মেরামত করার কৃতিত্ব অর্জন করেছে। সামনের দিনে এই সাফল্য ধরে রাখলে বিমান বাহিনীর বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৪ ডিসেম্বর বিমান রক্ষণাবেক্ষণে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু এ্যারোনটিকাল সেন্টারের উদ্ধোধন করেন। গত কয়েক বছর ধরে এই সেন্টারে চীনা বিশেষজ্ঞ ও বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ উদ্যোগে ‘এফ-সেভেন’ যুদ্ধবিমান ওভারহোলিং করা হচ্ছে। সক্ষমতা অর্জনের ধারাবাহিকতায় প্রথমবারের মত শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব টেকনিশিয়ান কর্তৃক একটি অত্যাধুনিক যুদ্ধবিমানের ওভারহোলিং এর কাজ সম্পন্ন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে বৈদেশিক নির্ভরশীলতা কমিয়ে এখন থেকে বাংলাদেশ বিমান বাহিনী বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা সাশ্রয় করতে পারবে।

এদিকে গত সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব টেকনিশিয়ান কর্তৃক বিমান বাহিনীর যুদ্ধ বিমান ওভারহোলিং শেষে ফ্লাইং স্কোয়াড্রনের কাছে হস্তান্তর করা হয়। বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বিমান বাহিনীর নিজস্ব টেকনিশিয়ান দ্বারা যুদ্ধবিমানের ওভারহোলিং সম্পন্ন করায় বিমান বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও তিনি চীন সরকারকে সহযোগীতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সূদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত যুদ্ধবিমান ওভারহোলিং করার সক্ষমতা অর্জনের জন্য গর্ববোধ করেন এবং সেই সাথে বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, এই সক্ষমতা অর্জন করায় ৩০ থেকে ৪০ ভাগ খরচ বেচে যাবে। আগে এই উড়োজাহাজগুলোকে বাক্সবন্দি করে চীনে পাঠানো হতো। এবং এক থেকে দেড় বছর লাগতো। বিমান বাহিনী বর্তমানে এফ-সেভেন, মিগ টুয়েন্টি নাইনের মত যুদ্ধ বিমান ব্যবহার করছে। প্রায় আট বছর পরপর যুদ্ধ বিমান ওভারহোলিং করা হয়। শুধু যুদ্ধ বিমানই নয় বেসামরিক বিমান রক্ষণাবেক্ষণেও প্রয়াজনীয় প্রযুক্তিগত সহায়তা দেয়ার কথা জানান বিমান বাহিনী প্রধান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে