সাফ ফুটবলের কোন ম্যাচ কবে কখন, জেনে নিন
রাত পোহালেই ঢাকায় শুরু সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের মিশন। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত এই আসরে তৃতীয়বারের মতো স্বাগতিক বাংলাদেশ। সাত জাতির এই আসরের ফাইনাল ১৫ সেপ্টেম্বর। প্রিয় পাঠক চলুন দেখে নেওয়া যাক সাফ ফুটবলের কোন ম্যাচ কবে কখন।
২০০৩ সালে প্রথমবার স্বাগতিকের মর্যাদা পেয়েই চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দেশ। ২০০৯ সালে দ্বিতীয়বার স্বাগতিক হয়ে অবশ্য সেমি ফাইনালেই থামে স্বপ্ন যাত্রা। এরপর দেশের বাইরে তিন আসরে বাংলাদেশ গ্রুপ পর্বের বাঁধাই পেরুতে পারেনি। এবার পারবে বাংলাদেশ? ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভুটান, পাকিস্তান ও নেপাল । ‘বি’ গ্রুপে খেলবে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। খেলা দেখাবে চ্যানেল নাইন।











