সাকিবের পরিবর্তে স্মিথ, তবুও সুখ সইলো না!
সাইড স্ট্রেইনের কারণে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) বাদ বাকি পথে হাঁটা হবে না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের।
রোববার (২ সেপ্টেম্বর) কিংস্টন ওভালের বিপক্ষে টসের সময় বিষয়টি নিশ্চিত করেন বার্বাডোজ ট্রিডেন্টেসের অধিনায়ক জেসন হোল্ডার। জানান, ইনজুরির কারণে সিপিএলে দলের বাকি ম্যাচগুলো খেলা হবে না স্মিথের।
বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে প্রথমবারের মতো ক্যারিবীয়ান লিগটিতে চুক্তিবদ্ধ হন স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ১২ মাসের নিষেধাজ্ঞায় থাকা এই অজি অধিনায়ক এর আগে কানাডার গ্লোবাল লিগে খেলেছেন।
প্রসঙ্গত, ক্যারিবীয়ান প্রিমিয়ারি লিগে ২৬.৪২ গড়ে ১৮৫ রান সংগ্রহ করেন স্মিথ।-ক্রিকবাজ











