,

এই একটি কারণেই বেঁচে গেলেন নাসির

news-image

ইনজুরি অনেকের জন্য অভিশাপ হলেও জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন বলতে পারেন, এটা তার জন্য মঙ্গল। কারণ আজ বড় ধরণে শাস্তি থেকে বেঁচে গেলেন এক মাত্র ইনজুরির কারণে।

দীর্ঘ দিন ধরে চাউর হচ্ছে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন নাসির-সাব্বির। তবে সম্প্রতি এই কাতারে যোগ দিয়েছেন তুরণ মোসাদ্দেকও। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, জাতীয় দলের তিন ক্রিকেটার সাব্বির রহমান, নাসির হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে শনিবার ডিসিপ্লিন কমিটি বৈঠকের জন্য ডেকেছে।

কিন্তু শৃঙ্খলাভঙ্গের দায়ে শনিবার শুনানির জন্য বিসিবি ডিসিপ্লিনারি কমিটি তলব করে সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনকে। শুনানির পর মোসাদ্দেককে সতর্ক ও সাব্বিরকে ছয় মাস নিষিদ্ধের সুপারিশ করে কমিটি।

সংবাদ সম্মেলনে এসে বিপিএলের গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এসব তথ্য জআনয়েছেন। সেখানে নাসিরের ব্যাপারেও কথা বলেন তিনি।

‘নাসিরের কোন হেয়ারিং ছিলনা আমাদের সাথে। পরে তাকে ডাকা হতে পারে, ইনজুরির কারণে সে ক্রিকেটের বাইরে আছে। যেকোন শাস্তি দিতে হলে সেটা দু ধরনের হতে পারে।

একটা হল আর্থিক নাহলে ক্রিকেট থেকে নিষিদ্ধ। কিন্তু সে ইনজুরিতে আছে তাই এখন তাকে ডাকা হয়নি, ভবিষ্যতে ডাকা হতে পারে।’

চলতি বছরের এপ্রিলে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান নাসির। পরে পরীক্ষা করে জানা যায়, তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। এজন্য অস্ত্রোপচার করাতে হয় তাকে।

তাই এখন মাঠের বাইরে আছেন তিনি। মাঠে ফিরতে এই অলরাউন্ডারের সময় লাগবে আরও ছয় মাস। তবে সম্প্রতি তাকে নিয়ে এক মেয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেকারণে তাকে নিয়েও চিন্তায় পড়েছে ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর