,

সাউদাম্পটনে বোলারদের দাপট

news-image

স্পোর্টস ডেস্ক: সাউদাম্পটনে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনেও বোলারদের দাপট অব্যাহত রয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েছে ভারতীয় বোলারদের তোপের মুখে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে তৃতীয় দিন চা বিরতির আগ পর্যন্ত ১৪২ রানের লিড নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৬৯ রান। ভারত প্রথম ইনিংসে লিড নেয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩ রানে দুই ‍উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর তৃতীয় উইকেটে ওপেনার জেনিংসের সাথে অধিনায়ক জো রুটের ৫৯ রানের জুটিতে কিছুটা লড়াইয়ে ফেলে দলটি। কিন্তু দলীয় একশো রানের আগে পরে আরো দুটি উইকেট হারায় ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৬৯ রান।

এই টেস্টে শুরু থেকেই চলছে বোলাদের দাপট। কোন দলই বড় স্কোর গড়তে পারেনি। সে হিসেবে বলা যায় ইংল্যান্ড দুইশো বা তার কিছু বেশি লিড নিতে পারলে সুবিধাজনক অবস্থা থাকবে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। এটি চতুর্থ টেস্ট, জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে ইংলিশদের।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর