,

গাইবান্ধায় বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ৫

news-image

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের (কাঁকড়া গাড়ি) মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা, পলাশবাড়ী থানা পুলিশ এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। রাত সোয়া ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হামিদ মোবাইলে জাগো নিউজকে বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী দরবার নামে একটি সিটিং সার্ভিস বাস পলাশবাড়ী উপজেলায় প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ ও দুই মহিলা মারা যান। পরে হাসপাতালে একটি শিশু মারা যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর