,

মোস্তাফিজ ৬০ ভাগ দিতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজে

news-image

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরে খুব যে খারাপ করেছেন, তা নয়। আবার খুব যে ভালো করেছেন সেটিও নয়। মোস্তাফিজুর রহমান আজ নিজেই বলেছেন, তিনি সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছেন।

ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন। কিন্তু একটা উইকেটের দেখা পেতে খরচ ২৮.৪০ রান, ইকোনমি ৫.৩৫। যেখানো পুরো ওয়ানডে ক্যারিয়ারেই তাঁর গড় ২০.০১, গড় ৪.৭১। টি-টোয়েন্টিতে উইকেটপ্রাপ্তি আরও বেশি সফল। ৩ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। কিন্তু ১০.৮০ ইকোনমি বলছে, আগের সেই কৃপণ বোলিংটা করতে পারছেন না! মোস্তাফিজ স্বীকার করছেন, ক্যারিবীয় সফরে সামর্থ্যের শতভাগ দিতে পারেননি, ‘ওয়েস্ট ইন্ডিজে নিজের শতভাগ বোলিং করতে পারিনি। নিজের সামর্থ্যের ৬০ ভাগ দিতে পেরেছি। পেস বোলারদের ছন্দের বিষয় আছে। ছন্দ ভালো থাকলে মারও পড়তে পারে, আবার ভালোও করতে পারি। এখন ফিট আছি, তবে আমার ছন্দটা আরও ভালো হওয়া সম্ভব। আমার এখনো সব জায়গায় উন্নতি করার সুযোগ আছে।’

ওয়েস্ট ইন্ডিজে শতভাগ না দিতে পারলেও মোস্তাফিজ নিশ্চয়ই চান, এশিয়া কাপে দুর্দান্ত কিছু করতে। বাঁহাতি পেসার যদিও ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কিছু বলতে চান না, ‘তেমন কোনো লক্ষ্য নেই। তবে চেষ্টা করব ভালো করার। আমার কাছে অনেক আশা থাকে। চেষ্টা থাকবে যেন সে আশা পূরণ করতে পারি।’

মোস্তাফিজকে আশাবাদী করছে আরও একটি বিষয়। আরব আমিরাতের কন্ডিশন একেবারে অচেনা নয় তাঁর কাছে। ২০১৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন সেখানেই। তরুণ পেসারের আশা, চার বছর আগের অভিজ্ঞতা এবার কাজে দেবে তাঁকে, ‘সেখানকার গরম প্রায় আমাদের দেশেরই মতো। আহামরি বেশি নয়। ২০১৪ সালে আরব আমিরাতে খেলেছিলাম, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। তখন যে মাঠে খেলেছি সেখানেই এবার খেলা হবে। সবকিছু প্রায় আমাদের মতোই। এখন এসিসি কী উইকেট দেয় সেটাই দেখার বিষয়।’

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির