,

এশিয়া কাপে খেলবেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে নিয়ে ধোঁয়াশা কাটল। এশিয়া কাপে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেই। পবিত্র হজ থেকে দেশে ফিরেই যোগ দিবেন এশিয়া সেরা হওয়ার লড়াইয়ের প্রস্তুতি ক্যাম্পে।

চলতি বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলে বাংলাদেশ। ওই ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন টাইগার তারকা। এরপর লম্বা বিরতিতে থাকলেও পরে স্বাভাবিকভাবে খেলতে পারছিলেন না।

দুইবার করে নিতে হয়েছিল ব্যথানাশক ইনজেকশন। এই ইনজেকশন নিয়েই খেলতে হয়েছে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরেও।

এই সফর থেকে ফিরেই সাকিব জানান সমস্যার কথা। অস্ত্রোপচার নিয়ে প্রায় সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন এই বাম-হাতি অলরাউন্ডার।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান চেয়েছিলেন এশিয়া কাপ শেষ করে তবেই অস্ত্রোপচার করাতে। যদিও একসময় সিদ্ধান্তটা সাকিবের উপরেই ছেড়ে দেন তিনি।

অবশেষে ৩১ বছর বয়সী তারকা নিজ অবস্থা থেকে সরে আসলেন। খেলবেন সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপে। সেক্ষেত্রে অস্ত্রোপচার করাবেন আগামী অক্টোবরে।

এরই মধ্যে গত সোমবার এশিয়া কাপের জন্য ঘোষিত প্রাথমিক দল নিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হয়েছে অনুশীলন। এদিন অবশ্য ২৯ জনকে নিয়েই শুরু হয় প্রস্তুতি পর্ব। দলের অন্যতম সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ নেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার কারণে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর