,

টাইগারদের ব্যতিক্রমী ক্যাচ প্র্যাকটিস

news-image

স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জোরেশোরে চলছে এশিয়া কাপের ক্যাম্প। দ্বিতীয় দিনের সূচিতে ছিল জিম আর ল্ডিং সেশন। জিম সেশনটা নিয়ম মাফিক হলেও ফিল্ডিং সেশনে দেখা গেল ব্যতিক্রমী কিছু। অনেকটা সময় ধরে ক্রিকেটারদের এক হাতে লং ক্যাচ নেওয়া অনুশীলন করালেন কোচ স্টিভ রোডস। এটি তার অভিনব উদ্ভাবন। কিন্তু এক হাতে এত দীর্ঘ সময় ক্যাচ প্র্যাকটিস কেন?

কারণটা বললেন দলের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সামনে আসা মেহেদী হাসান মিরাজ। তরুণ অল-রাউন্ডারের ভাষায়, ‘এক হাতে যদি ক্যাচ নিতে পারি, তাহলে দুই হাতে ধরতে সহজ হয়ে যায়। সেটাই অনুশীলন করছিলাম আমরা। কঠিন ক্যাচ প্র্যাকটিস করলে ম্যাচে ক্যাচিং সহজ হয়ে যায়।’

গত তিন আসরে শিরোপা মিস করা টিম টাইগার এবার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা করেছে শিরোপা জয়ের। চলছে কঠোর অনুশীলন। শুরুতে জোর দেওয়া হয়েছে ফিল্ডিংয়ে। মিরাজ আরও বললেন, ‘অনুশীলনটা কতোটা কঠিন করা যায়, সেই চেষ্টা করছি আমরা। আমাদের সামনে খুব বেশি সময় নেই। অনুশীলনে কঠোর পরিশ্রম করলে ম্যাচে কাজটা সহজ হয়ে যায়। আমরা এখানে যতটুকু সময় পাচ্ছি, সেই সময়টা আমরা কঠোর অনুশীলন করছি।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর