মেসিকে কাছে পেয়ে ক্ষুদে ভক্তের আনন্দ অশ্রু (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদলিতের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। গত শনিবার রাতে উসমান ডেম্বেলের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে আরনেস্তো ভালভার্দের শিষ্যদের কষ্টার্জিত জয়ের দিন এক শিশু বিশেষ নজর কেড়েছে। ওই শিশুটি লিওনেল মেসির কাছ থেকে অটোগ্রাফ নেয়। এর পর চোখ থেকে আনন্দ অশ্রু ঝড়তে থাকে।

হোসে জরিল্লা স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকা আর্জেন্টাইন মহাতারকার এই ক্ষুদে ভক্তের কাণ্ডের ভিডিওটি বার্সার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।মুহূর্তে ভাইরালও হয়ে যায়।

এতে দেখা যায়, ছোট্ট শিশুটি প্রিয় ফুটবলারকে কাছে পেয়ে কান্না করতে থাকে। বাবার সঙ্গে মেসির খেলা দেখতে এসে গায়ে পরা ও হাতে থাকা দুটি জার্সিতে অটোগ্রাফ আদায় করে নেন। তার চোখ দেখে বোঝা যাচ্ছিল যেন ‘অমবস্যার চাঁদ’টি হাতে পেয়ে গেছে। ঝোপ বুঝে কোপ মেরে প্রিয় ফুটবলারের সঙ্গে ছবিও তুলে নেন। এসময় পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী এই ফরোয়ার্ড ছোট্ট শিশুটির মাথায়ও হাত বুলিয়ে দেন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার