,

মিয়ানমারের সেনাপ্রধানসহ অন্যান্য কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফেসবুক

news-image

মিয়ানমারের সেনাপ্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। দেশটির সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে ঘৃণাত্মক এবং ভুয়া প্রচারণার অভিযোগ ওঠার পর সোমবার এই সিদ্ধান্তের কথা জানায় ফেসবুক।

ফেসবুকের বিবৃতিতে বলা হয়, আমরা ২০জন ভিন্ন ভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ফেসবুক হতে নিষিদ্ধ করেছি। এর মধ্যে রয়েছেন কমান্ডার ইন চীফ, সিনিয়র জেনারেল মিন অং হেলিয়াং। ব্লগ পোস্টে ফেসবুক জানায়, আমরা মোট ১৮টি ফেসবুক অ্যাকাউন্ট, ১ টি ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট এবং ৫২টি ফেসবুক পেজ মুছে দিয়েছি। যা প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ অনুসরণ করত। এছাড়া বিশ্বের বৃহত্তম এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, অযথাযথ ব্যবহারের জন্য তারা ৪৬টি পেজ এবং ১২ টি অ্যাকাউন্ট মুছে দিয়েছে।

এদিকে সোমবার জাতিসংঘের মানবাধিকার প্যানেল জানিয়েছে, রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা এবং নির্যাতন চালানোর জন্য মিন অং হেলিয়াংয়ের পদত্যাগ করা উচিত। স্ট্রেইট টাইমস, রয়টার্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে