ইরফান নন, টি-টোয়েন্টিতে বোলিংয়ে বিশ্বরেকর্ড আরাফাত সানির

news-image

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিংয়ে সবচেয়ে কম রান দেওয়ার নতুন রেকর্ড গড়েছেন ইরফান খান। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে নূন্যতম ২ ওভারের বেশি বল করে কোনও রান না দিয়ে ৩ উইকেট নেওয়া প্রথম বোলার হিসেবে রেকর্ডটি রয়েছে বাংলাদেশের আরাফাত সানির।

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বোলারদের বধ্যভূমি, আর ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। সেখানে ৪ ওভার বোলিং করে ৩ টি মেডেন ওভার দিয়ে মাত্র এক রান দিয়ে ২ উইকেট তুলে নেওয়া সত্যিই অবিশ্বাস্য। সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মোহম্মদ ইরফান সত্যিই অবিশ্বাস্য বোলিং করেছেন। টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিংয়ে এটি সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ড। তবে এর চেয়েও কম রান দিয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ডও রয়েছে।
তবে পুরো ৪ ওভার বোলিং করে নয়, নূন্যতম দুই ওভার বল করে শূন্য রানে উইকেট পাওয়ার নজির রয়েছে। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুই ওভারে দুটি মেডেন দেওয়ার পাশাপাশি একটি উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার পেসার নুয়ান কুলসেকারা।

২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটানসের বিরুদ্ধে ম্যাচে রংপুর রাইডার্সের আরাফাত সানি ২ ওভার ৪ বল করে কোনও রান না দিয়ে তিনটি উইকেট তুলে নেন। ১৬ বলে কোনও রান না দিয়েই তিন উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন বাংলাদেশের এই স্পিনার। সূত্র, জি-নিউজ

এ জাতীয় আরও খবর

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও