,

জয়ের হ্যাটট্রিক করল চেলসি

news-image

স্পোর্টস ডেস্ক: হাডার্সফিল্ডের বিরুদ্ধে ৩-০ গোলে জয় দিয়ে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছিল চেলসি। পরের ম্যাচে আর্সেনালকে ৩-২ গোলে পরাজিত করে তারা। তৃতীয় ম্যাচে কষ্ট করে হলেও নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিল মৌরিজিও সারি’র ছেলেরা। সেদিক থেকে প্রিমিয়ার লিগের শুরুতেই জয়ের হ্যাটট্রিক করল চেলসি।

পেনাল্টি থেকে চেলসির হয়ে প্রথম গোল করেন ইডেন হ্যাজার্ড। জোসেলুর গোলে ম্যাচে সমতা ফেরায় নিউক্যাসল। শেষে নিউক্যাসলের মার্কিন তারকা ডি’আন্দ্রে ইয়েদলিন আত্মঘাতী গোল করে বসায় ম্যাচে কাঙ্খিত জয় পেয়ে যায় চেলসি।

চেলসি ভাগ্যের সাহায্য না পেলে ম্যাচের ছবিটা অন্যরকম হতে পারত। প্রথমার্ধ জুড়ে তুল্যমূল্য ফুটবল খেলার পর দু’দল বিরতিতে যায় ম্যাচ গোলশূন্য ড্র রেখে। দ্বিতীয়ার্ধে চেলসি আক্রমণর তীব্রতা বাড়ায়। ৭২ মিনিটে নিউক্যাসলের গোলমুখ প্রায় খুলে ফেলেছিলেন অ্যান্তোনিও রুডিগার। ২৫ গজ দূর থেকে নেওয়া জার্মান তারকার জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হয়।

সে যাত্রায় গোল না পেলেও মিনিট তিনেকের মধ্যেই পেনাল্টি পেয়ে যায় চেলসি। ৭৬ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে ১-০ এগিয়ে দেন হ্যাজার্ড। ৮৩ মিনিটে ইয়েদলিনের পাস থেক গোল করে নিউক্যাসলকে ১-১ সমতায় ফেরান জোসেলু।

৮৭ মিনিটে অলোনসোর শটে পা ছুঁয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন ইয়েদলিন। উইলিয়ানের ফ্রি-কিকে ভাসানো বল হেডে পিছনে থাকা অলোনসোর দিকে বাড়িয়ে দেন জিরুদ। তার ডান পায়ের দূরপাল্লার শট পোস্টের বাইরে যাচ্ছিল। তবে গতিশীল বলে পা ছুঁইয়ে বসেন ইয়েদলিন। ফলে বল গতিমুখ পরিবর্তন করে নিউক্যাসলের জালে জড়িয়ে যায়। চেলসি ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায়। বাকি সময়ে ম্যাচের স্কোরলাইনে আর কোনো বদল হয়নি।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির