,

অক্টোবরে বাংলাদেশে আসবে বিশ্বকাপ

news-image

স্পোর্টস ডেস্ক: আর তো ক’টা দিন বাকি। তার পরেই পর্দা উঠবে ইংল্যান্ড বিশ্বকাপের। তার আগে বিশ্বকাপের ছোঁয়া লাগানোর চেষ্টা বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসির। তারই অংশ হিসেবে বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি।

আগামী বছরের ১৪ জুলাই ইংল্যান্ডের লর্ডসে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের।
এর আগে এ বছরের ২৭ আগস্ট থেকে বিভিন্ন দেশে ঘুরবে সোনালি ট্রফি। এই পর্বের শুরু হবে ওমানের রাজধানী মাসকট থেকে। দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয় থেকে হবে উদ্বোধন। পাঁচটি মহাদেশের মোট ২০টি দেশের ৬০টি শহরের ক্রিকেট ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে।

বিশ্বের বেশ কয়েকটি দেশ ঘুরে বাংলাদেশে আসবে অক্টোবরের ১৭ তারিখে। সাত দিনের সফরে মোট চারটি বিভাগে দেখানো হবে বিশ্বকাপ। ঢাকায় তিন দিন, চট্টগ্রামে দুইদিন ও একদিন করে থাকবে খুলনা ও সিলেটে।

২০টি দেশ ঘুরে বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে ট্রফি পৌঁছাবে আয়োজক দেশ ইংল্যান্ডে। এরপরই শুরু হবে বিশ্বকাপ আয়োজকদের আয়োজনের আনুষ্ঠানিকতা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর