,

ভারতকে হতাশ করে কাবাডিতে সোনা জিতল ইরান

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমস কাবাডিতে পুরুষ ও নারী উভয় বিভাগেই সোনা ছিনিয়ে নিয়েছে ইরান। গতকাল শুক্রবার জাকার্তার গারুদা থিয়েটার হলে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে ইরান বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে উত্তেজনাপূর্ণ ফাইনালে ২৭-২৪ পয়েন্টে পরাজিত করে স্বর্ণ পদক জিতে।

এর মাধ্যমে ভারতীয় কাবাডির ২৮ বছরের আধিপত্যকে ক্ষুণ্ণ করে সোনা জয়ের কৃতিত্ব দেখায় ইরান। এক পর্যায়ে ভারত ৭-৩ পয়েন্টে এগিয়ে থাকলেও দারুণভাবে ম্যাচে ফিরে এসে ইরান ১৭-১৩ পয়েন্টের লিড নেয়। এই লিড তারা শেষ পর্যন্ত ধরে রেখেছিল।

ভারতীয় নারী দল ফাইনালে উঠলেও বর্তমান চ্যাম্পিয়ন পুরুষ দলটিকে সেমিফাইনালে পাত্তাই দেয়নি ইরান। ২৭-১৮ পয়েন্টে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ইরানী কাবাডি দলটি। পরে ফাইনলে দক্ষিণ কোরিয়াকে ২৬-১৬ পয়েন্টে পরাজিত করে দুই বিভাগেই শ্রেষ্ঠত্ব দেখালো ইরান।

এই বিভাগে এশিয়ান দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান ব্রোঞ্জ পদক জয় করেছে। নারী বিভাগের ব্রোঞ্জ পদক জয় করেছে চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর