মেসি ফিরবেন কি আর্জেন্টিনায়?

news-image

স্পোর্টস ডেস্ক।। খবর চাউর হয় আর্জেন্টিনার জাতীয় দল থেকে সাময়িক বিরতি নিচ্ছেন লিওনেল মেসি। গেলো শুক্রবার আলবিসেলেস্তেদের অধিনায়ককে বাদ দিয়েই আগামী মাসে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করা হয়। মেসি ছাড়াও দল থেকে কাটা পড়েছেন সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেলো ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েইনসহ অন্যান্য তারকারাও। অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালনির অধীনে নতুন এই দলের রয়েছেন পাউলো দিবালা-মাউরো ইকার্দির মতো তরুণ তুর্কিরা।
দল ঘোষণার পর আর্জেন্টিনার নতুন বস প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন। মুখ খুলেছেন দলের সবচেয়ে বড় তারকা মেসিকে নিয়েও।
লাতিন আমেরিকার দেশটির হয়ে খেলা সাবেক এই ফুটবলার নিশ্চিত করে বলতে পারেননি কবে ফিরছেন মেসি।

স্কালনি বলেন, আমি মেসির সঙ্গে কথা বলেছি, কিন্তু আগামীতে কি হবে তা নিয়ে এখন আলোচনা করতে চাই না। আমরা জানি তিনি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
মেসি সঙ্গে দারুণ সম্পর্ক উল্লেখ করে ৪০ বছর বয়সী এই কোচ বলেন, তিনি এবারের দলে থাকছেন না, পরের বার কি হবে সেটি সময় মতই বুঝা যাবে। আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল। সংবাদ সম্মেলনে ফের স্কালনি মনে করিয়ে দেন মেসির গুরুত্ব অনেক বেশি।। এজন্য আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে (৬৫) চাপও দিতে চান না তিনি।
দলের অস্থায়ী এই কোচ বলেন, মেসিকে ফিরতে বলা না বলা আমার জন্য ঠিক হবে না। পৃথিবীর এমন কোনও কোচ নেই যে মেসিকে ছাড়া লাভবান হবেন।

রাশিয়া বিশ্বকাপে ব্যাপক ভরাডুবি হয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। হতাশাজনক পারফরমেন্সের পর দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়তে হয় ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিদের। এরপর কোচ হোর্হে সাম্পাওয়ালিকে বিদায় দিয়ে সহকারী কোচ স্কালনির ওপর ভরসা করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
নতুন দল নিয়ে কোচ বলেন, সিদ্ধান্তগুলো জাতীয় দলের ভালোর জন্যই নেয়া হয়েছে। আমরা স্পষ্ট করে জানি এই যাত্রায় দলে নতুন সদস্য প্রয়োজন ছিল। আমার মনে হয়েছিল সংস্কার দরকার। নতুনদের সুযোগ করে দেয়ার এটিই সঠিক সময়।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার