,

কোহলির উড়ন্ত ক্যাচ! (ভিডিওসহ)

news-image

স্পোর্টস ডেস্ক: স্লিপে কী দুর্ধর্ষ ক্যাচটাই না ধরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি! শূন্যে ঝাপিয়ে বাঁ দিকে শরীর ছুড়ে দিয়ে রকেট গতিতে আসা একটা বলকে যে এভাবে তালুবন্দি করা যায়, তা এই ক্যাচ না দেখলে বোঝা তো দূর ভাবাই যায় না। মঙ্গলবার ট্রেন্টব্রিজে চতুর্থ দিনের খেলা শুরুর পরপরই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। তরুণ ব্যাটসম্যান লি পোপ শামির বলে ড্রাইভ করতে গিয়ে প্যাভিলিয়নে ফিরেন। যাতে সবচেয়ে বড় অবদান কোহলির।

খেলা তখন ২৫ ওভারে গড়িয়েছে। বোলিংয়ে মোহাম্মদ শামি। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে পোপের ব্যাটের কানা ছুঁয়ে বল থার্ড স্লিপের দিকে চলে যায়। কিন্তু চোখের পলকে সুরক্ষিত হাতে সেই ক্যাচ লুফে নেন ভারত অধিনায়ক। আর পোপের উইকেট (১৬) হারিয়ে আরও কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিক ইংল্যান্ড।

প্রসঙ্গত, এই টেস্টে শুরু থেকেই স্লিপ ক্যাচে উন্নতি করেছিল ভারত। মূলত লোকেশ রাহলই ছিলেন স্লিপের দায়িত্বে। বিতর্ক থাকলেও প্রথম ইনিংসে জো রুটের ওই মাটি ছুঁই ছুঁই ক্যাচ তালুবন্দি করেই খেলা অনেকটা ঘুরিয়ে দিয়েছেন তিনি। এরপর উইকেটের পিছনে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন ঋষভ পন্থও।

টেন্টব্রিজে ভারত যখন একটা ইউনিট হয়ে খেলছে, তখন দ্বিতীয় ইনিংসে কোহলির এমন একটা ক্যাচ যে শুধু ক্রিকেটারদের মনোবল বাড়াবে তাই নয়, একই সঙ্গে দলকে জয়ের দিকে আরও এক পা এগিয়েও নিয়ে যাবে। কোহলির এই ক্যাচ যে সিরিজের অন্যতম সেরা ক্যাচ হওয়ারও দাবি রাখে- সেটা বলা ভুল হবে না।

https://www.ecb.co.uk/video/827987/pope-out-c-kohli-b-shami

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর