বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অবাক করা বাইক স্টান্ট (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন সময় জনগণকে চমকে দেওয়া কাজ করেন। তবে সবকিছু ছাপিয়ে গেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। জাকার্তার প্রধান স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার ৫৭ বছর বয়সী প্রেসিডেন্ট জোকো উইদোদোর মোটরবাইকের গর্জন দিয়ে শুরু হয়েছে ১৮তম এশিয়ান গেমস। দেশটির প্রেসিডেন্টের মোটরবাইক স্টান্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে।

এশিয়ান গেমসের উদ্বোধনী দিনে তিনি তার অবাক করা এ প্রতিভা জনগণকে দেখিয়ে দেন। প্রেসিডেন্টের স্টান্ট করা সেই দৃশ্যের ভিডিও ধারণ করা হযেছে এবং পরে ইন্টারনেটে সেটা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

দেখে নিন জোকো উইদোদোর মোটর বাইক স্টান্ট করা সেই ভিডিওটি।……

https://youtu.be/4Xh8-lwFTVg