বর্ষসেরার তালিকায় নাম নেই মেসির

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও বিবেচনা করা হয়। অথচ বর্তমান সময়ের এ তারকা ফুটবলারের নাম নেই উয়েফার বর্ষসেরার তালিকায়।

গত সোমবার উয়েফার পক্ষ থেকে বর্ষসেরা পুরস্কারের জন্য ১০ জনের একটা প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ, মুহাম্মদ সালাহ, কেভিন ডি ব্রইন, আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, এডেন হ্যাজার্ডের নাম থাকলেও নেই মেসির নাম। তবে তালিকায় নাম আছে সের্জিয়ো র্যা মোসের।

উয়েফা বর্ষসেরা ফুটবলারদের নামের প্রাথমিক তালিকা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ার ক্ষোভ প্রকাশ করেন মেসি ভক্তরা। কেউ লিখেছেন, ফুটবল মানে শুধু জয় বা গোল নয়। ফুটবলপ্রেমীরা মাঠে যান মেসির মতো শিল্পীর খেলা দেখতে। এই মুহূর্তে মেসির ধারেকাছে আসার মতো কেউ নেই।

আর এক ভক্তর টুইটারে লেখেন, উয়েফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় নাম না থাকলেও মেসিই শ্রেষ্ঠ। তবে উচ্ছ্বসিত মুহাম্মদ সালাহের ভক্তরা। বর্ষসেরা পুরস্কারের জন্য দশ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে ৮০ জন কোচ ও ৫৫ জন সাংবাদিকের ভোটের ভিত্তিতে।

আগামী ৩০ অগস্ট মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ের আগে পুরস্কৃত করা হবে বর্ষসেরা ফুটবলারকে। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার