,

ভারতীয় ক্রিকেটারের স্ত্রী বিপাকে মডেলিং করে (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক।। ভারতীয় পেসার মোহাম্মদ শামির সাংসারিক জটিলতা এখনো কাটেনি। স্ত্রী হাসিনের অভিযোগ নিয়ে জলঘোলা কম হয়নি। ভরণপোষণের জন্য শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছেন স্ত্রী। কিন্তু স্ত্রী হাসিন এবার নিজেই পড়েছেন বিপাকে।

হাসিন-শামির বিচ্ছেদ এখনও ঘটেনি । এক কন্যা আইরাকে নিয়ে যাতে বিপদে না পড়তে হয়, সেজন্য মডেলিং ও অভিনয় জগতে ফিরে গিয়েছিলেন হাসিন জাহান। আর এই কারণেই আদালতে বিপাকে পড়তে হল তাকে।

উপার্জনক্ষম স্ত্রীকে কেন ভরণপোষণ দিতে হবে,আলিপুর আদালতে এমনই যুক্তি তুলে ধরেন সামির আইনজীবী । বিচারক তাই খারিজ করে দিলেন হাসিনের ভরণপোষণের আবেদন।

ভারতীয় গতি তারকার স্ত্রী হাসিন সামির কাছে মাসিক ১০ লাখ টাকার আবেদন করেছিলেন। এর মধ্যে ৭ লাখ টাকা তার নিজের এবং ৩ লাখ টাকা মেয়ের পড়াশোনার খরচ বাবদ চেয়েছিলেন হাসিন। হাসিনের আইনজীবীর বক্তব্য ছিল, সামি বার্ষিক প্রায় ১০ কোটি টাকা উপার্জন করেন। তাই মাসিক ১০ লাখ টাকা ভরণপোষণ বাবদ দিতে তার অসুবিধা হওয়ার কথা নয়।

হাসিন ভালো থাকার জন্য মডেলিংয়ে ফিরে গিয়েছিলেন। দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। কিন্তু ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল থাকলেও ব্যক্তিগত জীবনে খুব একটা সুখে নেই ভারতীয় ক্রিকেটারের স্ত্রী।

https://twitter.com/HasinJahan4/status/1015637674990841858

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির