,

বাইরে তালা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

news-image

রাজধানীর বেইলি রোড থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম ফাইজা রহমান অনন্যা (২৪)। গতকাল শনিবার বিকেলে ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর স্বজনরা জানিয়েছেন, অনন্যা নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএর ছাত্রী ছিলেন। বেইলি রোডের একটি ১০তলা ভবনের অষ্টম তলায় মা নুসরাত জাহান ও ছোট বোনের সঙ্গে অনন্যা থাকতেন। তাঁর বাবা মাসুদুর রহমান পাঁচ বছর আগে মারা গেছেন।

অনন্যার মামা রফিকুল ইসলাম ঢাকা মেডিকেলে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের বলেন, শুক্রবার সকালে অনন্যাকে বাসায় রেখে বাইরে থেকে তালা দিয়ে কাজে যান নুসরাত জাহান। এ সময় তিনি ছোট মেয়ে ফারিয়াকেও সঙ্গে নিয়ে যান। রফিকুলের ভাষ্য, বাসায় ফিরে নুসরাত জাহান অনন্যাকে বিছানায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন। স্বজনেরা প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রফিকুল আরও জানান, মাসুদুর রহমান মারা যাওয়ার পর নুসরাত জাহানই তাঁর ব্যবসা দেখাশোনা করছেন।

চাচা আবুল মনসুর জানান, সাত-আট মাস আগে মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর সঙ্গে অনন্যার পারিবারিকভাবে কাবিন হয়। কিছুদিনের মধ্যেই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। অনন্যা ‘শ্বশুরবাড়ি’তে যাতায়াত করতেন।

এ বিষষে রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন বলেন, পুলিশ প্রথমে সংবাদ পেয়েছে অনন্যা আত্মহত্যা করেছেন। অনন্যার মৃত্যুর ব্যাপারে তাঁর স্বজনেরা যেসব তথ্যে দিচ্ছে, তাতে যথেষ্ট সন্দেহ আছে। ফলে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি তদন্ত করেও দেখা হচ্ছে অন্য কোনো কারণ আছে কি না। অনন্যার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির