খেললো বাংলাদেশ, জিতলো ভারত

news-image

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় ২০১৭ সালে। সেবার স্বাগতিক বাংলাদেশ ভারতকে হারিয়ে শিরোপা উঁচু করেছিল। গত আসরের মতো এবারও ফাইনালে উঠেছিল দুই দল। আসরের শুরু থেকেই ফেবারিট হিসেবে খেলে আসা লাল-সবুজরা আজ শনিবারও বীরের বেশে খেলেছে। তবে ৬৬ মিনিটে সুনীতা মুন্ডার গোলে এগিয়ে যাওয়া ভারতীয়রা শেষ পর্যন্ত শিরোপা নিজেদের করে নিয়েছে।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের পোস্টে মোট ১৭টি শট করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এর মধ্যে ১১টি ছিল অন টার্গেটে বাকিগুলো অফ টার্গেটে। তবু শেষ পর্যন্ত শিরোপা বঞ্চিত থাকতে হলো মারিয়া মান্ডার দলকে।

দক্ষিণ এশিয়ার কিশোরীদের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৪-০ ও নেপালকে ৩-০ হারায় তহুরা-শামসুন্নাহারা। সেমিফাইনাল ম্যাচে স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে হারিয়ে মোট ২২ গোল দিয়ে ফাইনালে ওঠে লাল-সবুজরা।

অন্যদিকে গ্রুপ ‘এ’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। গ্রুপ পর্বের ম্যাচে তারা শ্রীলঙ্কাকে ১২-০ ও ভুটানকে ১-০ গোলে পরাজিত করে। সেমিফাইনাল ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার