,

নতুন পরিকল্পনায় ব্রাজিল, বাদ পড়লেন জেসুস

news-image

অনলাইন ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর দলকে নতুন করে ঢেলে সাজানোর মিশনে নেমেছেন ব্রাজিল কোচ তিতে। সেপ্টেম্বরের দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে নতুন পরিকল্পনা বাস্তাবায়নে বেশকিছু পরিবর্তন নিয়েই ব্রাজিলের দল ঘোষণা করেছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাত্র একটি প্রিমিয়ার লিগ খেলা আন্দ্রেস পেরেরাকে ডাকা হয়েছে ব্রাজিল দলে। ডাক পেয়েছেন বার্সেলোনার আর্থার। বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস, তার জায়াগা নিয়েছেন উঠতি তারকা পেদ্রো। এছাড়াও ডাক পেয়েছেন এভাটন।

নিউ জার্সিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেপ্টেম্বরের ৭ তারিখে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপের পর এটিই ব্রাজিলের প্রথম ম্যাচ হবে। কিন্তু সে ম্যাচে মাঠে থাকবেন না জেসুস। দলে জায়গা পাননি ফানান্দিনহো, দানিলো ও এডারসনের মতো তারাকা খেলোয়াড়।

ব্রাজিল স্কোয়াড:
আন্দ্রেস পেরেরা, আর্থার, এভাটন, লুকাস পুকেতা, ফিলিপে কুতিনহো, রিনাতো অগাস্টো, অ্যালিসন, হুগো, নেতো, অ্যালেক্স সুন্দ্রো, ডিডে, ফাবিনহো, ফাঙ্গার, ফিলিপ লুইস, মারকুইস, থিয়াগো সিলভা, কাসমিরো, ফ্রেড, ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনো, নেইমার, পেদ্রো, উইলিয়ান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে