যুক্তরাষ্ট্রে সাকিব কন্যার প্রথম স্কুল

news-image

স্পোর্টস ডেস্ক: ছয় বছর আগে ২০১২ সালের ডিসেম্বরে প্রেমকে বিয়েতে রুপ দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরকে। বিয়ের ঠিক তিন বছরের মাথায় সাকিব-শিশিরের ঘর আলো করে আসে কন্যা আলাইনা হাসান অউব্রি।

২০১৫ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করা সাকিব কন্যার বয়স এখন ২ বছর ৯ মাস। শুরু হয়েছে তার শিক্ষা জীবন। যুক্তরাষ্ট্রের একটি প্রি-স্কুলে ভর্তি করা হয়েছে সাকিব-শিশিরের কন্যাকে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) ছিল অব্রির স্কুলের প্রথম দিন। হেসে-খেলে আর ঘুরে বেড়িয়েই প্রথম দিনটি কাটিয়েছে অউব্রি।

প্রথম শ্রেণীর মূল ধারার পড়াশুনা শুরুর আগে বাচ্চাদের স্কুলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যই প্রি-স্কুলের ব্যবস্থা আছে বিশ্বের অনেক দেশেই। বাংলাদেশেই কয়েক বছর থেকে প্রি-স্কুল পদ্ধতি বেশ ভালোভাবেই চালু হয়েছে।

প্রি-স্কুলে বাচ্চাদের অক্ষরের সাথে পরিচয় করে দেওয়া হয়। এছাড়া ছড়া বলা, রং চেনার পাশাপাশি খেলাধুলার দিকেও নজর দেওয়া হয় এখানে। এরকম এক স্কুলের যাত্রা শুরু করেছে সাকিবকন্যা। আর এই অভিজ্ঞতাই কন্যার স্কুলে প্রথম দিন কাটানোর বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শিশির। ছবির ক্যাপশনে লেখেন, ‘স্কুলের প্রথম দিন #আমার মেয়ে #দ্রুত বড় হচ্ছে #মাশাআল্লাহ #প্রিস্কুলার।’

প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে অব্রির নানান সময়ের ছবি দেখা যায়। সাকিবপত্নী শিশিরই অউব্রির সব ছবি পোস্ট করেন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার