,

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশ ‘এ’

news-image

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে ভেন্যু পরিবর্তন করেও রক্ষা পেল না বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। দুই দলের সম্মতিতে ম্যাচটি ক্লনটার্ফ থেকে সরিয়ে নেয়া হয় মালাহাইডে।

আজ বৃহস্পতিবার মালাহাইড ক্রিকেট মাঠে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল।
বোলিংয়ে নেমে আবহাওয়ার সুবিধা নিতে যেয়ে উল্টো বিপদে পড়তে হয় বাংলাদেশকে। বাংলাদেশ ‘এ’ দলের বোলারদের কল্যাণে ২০৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিক আয়ারল্যান্ড ‘এ’ দল।

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। ওপেনার মমিনুল ৮ বলে ১৪ রান করে ফিরে গেলে তিন নম্বরে ব্যাট করতে আসা নাজমুল হোসেন শান্তও একই ওভারে ফেরেন শূন্য রানে।

প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকানো সৌম্য সরকারও এদিন ফেরেন ১১ রান করে।
এরপর মোহাম্মদ মিথুনের ৬, জাকির হাসানের ১৪ রানের পর আল আমিন জুনিয়র করেন ১২ রান।
লোয়ার-অর্ডারে সাইফউদ্দিনের ১৫ আর নাইম হাসানের ২৪ রান। উইকেটে থেকে এই দুই জনের লড়াইয়ে আবারও বাঁধ সাধে বৃষ্টি।

১৫ ওভারে ৭ উইকেটে ১০৪ রানের মাথায় বৃষ্টি নামলে আর মাঠে নামতে হয়নি দু’দলের।
রানরেটে এগিয়ে থাকায় আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৫১ রানে বিজয়ী ঘোষণা করা হয়।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আজ শুক্রবার ১৭ আগস্ট।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর