বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পাঁচ মাসেই ভাঙল ব্রডের সংসার

news-image

স্পোর্টস ডেস্ক: বিয়ের বয়স মাত্র পাঁচ মাস। এর মধ্যেই ভেঙে যাচ্ছে ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড ও মডেল মলি কিংয়ের সংসার। এমনটাই জানানো হচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যমে।

ইংল্যান্ডের তারকা পেসার ব্রড ব্যস্ত থাকেন ক্রিকেট নিয়ে। আর মলি কিং তো একাধারে মডেল, উপস্থাপক ও সংগীতশিল্পী। ব্রডের থেকে তার ব্যস্ততা আরো বেশি। তাই ব্যস্ততার কারণেই দুজনের সম্পর্ক বিচ্ছেদে রুপ দিতে চায় তারা।

বিচ্ছেদ নিয়ে একটি সূত্র বৃটিশ সংবাদ মাধ্যমকে বলেন, ‘মলি ও ব্রডের রোমান্স পর্ব এরই মধ্যে শেষ হয়েছে। দুজনেরই প্রচুর কাজের চাপ। এতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাতের সময়ও হয়ে উঠছিল না। তাই তারা সম্পর্কে ইতিই টেনে দিয়েছেন।’

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ব্রড-মলিকে একসঙ্গে দেখা যেতে থাকে। একাধিকবার দুজনের সম্পর্কের গুঞ্জন উঠলেও কেউই মুখ খোলেননি তখন। তবে বিয়েটা বেশ ধুমধাম করেই করেন তারা।

বর্তমানে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত আছেন ব্রড, অপরদিকে বিখ্যাত মিউজিক গ্রুপ ‘দ্য স্যাটারডে’-এর অন্যতম সদস্য মলি ব্যস্ত আছেন তার কাজ নিয়ে।