,

উয়েফার সংক্ষিপ্ত তালিকায় রোনালদোর বাইসাইকেল কিক

news-image

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেরা ১১ গোলদাতার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাচের ৬৪ মিনিটের সময় জুভেন্টাসের ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে বাইসাইকেল কিক নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জিয়ানলুইজি বুফন তার জায়গা থেকে নড়ার সুযোগ পাননি। বলটি গিয়ে জালে আশ্রয় নেয়। দুর্দান্ত সেই গোলটি এখনো চোখে লেগে আছে দর্শকদের।

মঙ্গলবার উয়েফার বর্ষসেরা গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রোনালদোর সেই গোলটিও স্থান পেয়েছে। তার পাশাপাশি ম্যানচেস্টার সিটির বিপক্ষে অসাধারণ ভলিতে ফরাসি ক্লাব লায়নের নারী ফুটবলার লুসি ব্রোঞ্জির করা গোলটিও স্থান পেয়েছে।

তবে রোনালদোর গোলটি সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে গ্যারেথ বেলের করা বাইসাইকেল গোলটি স্থান পায়নি। ১১টি গোলের তালিকায় স্থান হয়নি বেলের গোলটির।
গত বছর উয়েফার সেরা গোলদাতা হয়েছিলেন ক্রোয়াট তারকা মারিও মানজুকিচ। এর আগের দুই আসরের সেরা ছিলেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি।

২০১৮ মৌসুমে হওয়া উয়েফার প্রতিটি প্রতিযোগিতা থেকে একটি করে গোল নিয়ে এই তালিকা নির্বাচন করা হয়েছে। এছাড়া ইউরোপ লিগ থেকে এই তালিকায় জায়গা পেয়েছে দিমিত্রি পায়েতের গোল। ফুটবলপ্রেমীরা উয়েফার ওয়েবসাইটে তালিকায় স্থান পাওয়া সবগুলো গোল দেখতে ও ভোট দিতে পারবে।

উয়েফার মৌসুম সেরা গোলের সংক্ষিপ্ত তালিকা:
ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), লুসি ব্রোঞ্জ (লিওঁ নারী দল), ওলগা কারমোনা (স্পেন নারী অনূর্ধ্ব-১৯ দল), এলিসান্দ্রো (ইন্টার মিলা), এলিওট এম্বলটন (ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল), ক্রিশ্চিয়ান এরিকসেন (ডেনমার্ক), পাওলো এস্ত্রেলা (পোর্তো যুব দল), ইভা নাভারো (জার্মানি অনূর্ধ্ব-১৯ নারী দল), দিমিত্রি পায়েত (মার্সেই), গনসালো রামোস (পর্তুগাল অনূর্ধ্ব-১৭), রিকার্দিনিয়ো (পর্তুগাল ফুটসাল দল)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে