বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেট ইঞ্জিনে ছোটা বিশ্বের দ্রুততম ১০ গাড়ি! (ভিডিও)

news-image

সাধারণত বিমানেই ব্যবহার করা হয় জেট ইঞ্জিন। তবে মাটিতে চলতে পারে, এমন গাড়িতেও জেট ইঞ্জিন লাগানোর প্রবণতা বাড়ছে দিনকে দিন। দেখে নিন এমনই কিছু গাড়ি যা চলে একেবারে জেট’র গতিতেই।এরকম একটি গাড়ি হল, ফায়ারফোর্স ৩ জেট কার। সাধারণত এই সংস্থার গাড়ি ১০,০০০ হর্সপাওয়ার ক্ষমতাযুক্ত নাইট্রো বার্নিং হেমি ভি-৮ ইঞ্জিন যুক্ত হয়। তবে ফায়ারফোর্স ৩ জেট কার এদের থেকে আলাদা। এতে থাকে প্র্যাট অ্যান্ড হুইটনি জে-৬০ ইঞ্জিন। এই ইঞ্জিন সিকোরস্কি স্কাইক্রে হেলিকপ্টারে ব্যবহার করা হয়।

ব্লাডহাউন্দ এসএসসি ১০০০ এমপিএইচ- এই গাড়ি তৈরি করার একটাই লক্ষ্য ছিল। এটিকে ঘণ্টায় ১০০০ মাইল বা ১৬০৯ কিলোমিটার পার করার লক্ষ্যে তৈরি হয়েছিল। এতে দুটি ইঞ্জিন রয়েছে। এটিতে অক্সিলারি পাওয়ার ইউনিট থাকে যাতে থাকে ৫৫০ হর্সপাওয়ারের সুপারচার্জড জাগুয়ার ভি-৮ ইঞ্জিন। এছাড়া রকেটের একটি অক্সিডাইজার পাম্পও থাকে।