ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্মিথ, অবস্থান ধরে রেখেছেন সাকিব

news-image

বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে গত কয়েক মাসে মাঠের বাইরে অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ। তবুও ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন এ অস্ট্রেলিয়ান। সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করে ধরা পড়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গত মার্চে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ মাসের জন্য নিষিদ্ধ করে।

আর এই সুযোগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে ২০০ রান করে বিরাট কোহলি শীর্ষস্থান দখল করেছিলেন। দ্বিতীয় টেস্টে মাত্র ৪০ করায় আবার দ্বিতীয় স্থানে নেমে গেছেন। স্মিথের রেটিং ৯২৯। কোহলির ৯১৯। ৮৫১ রেটিং নিয়ে জো রুট আছেন তিন নম্বরে।

বোলারদের তালিকায় অ্যান্ডারসন শীর্ষে আছেন। ১৯৮০ সালের পর প্রথম ইংলিশ বোলার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট অতিক্রম করেছেন। তার পয়েন্ট এখন ৯০৩।

বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উন্নতি করে ২০ নম্বরে আছেন। আর বোলারদের তালিকায় আছেন ২১ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার