বরযাত্রী বহরে নিয়ন্ত্রণহীন বাস, শিশুসহ নিহত ৭

news-image

নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে চার শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ সময় বর-কনেসহ আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চৈতন্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শুভ বর্মন (৩০), সজল বর্মন (২০), স্নিগ্ধা (৫), প্রান্তিকা (৬), বৃষ্টি (৭), সৌরভ বর্মন (১২) ও অজ্ঞাত ক্যামেরাপারসন (২৮)।

দুর্ঘটনাকবলিত বাসযাত্রী নরসিংদীর সিদ্দিকুর রহমান জানান, সকাল সাতটার দিকে উপজেলার চৈতন্য এলাকায় তাদের বহনকৃত বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অনেকে আহত হন। সৌভাগ্যক্রমে তিনি নিজে বেঁচে গেছেন।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চৈতন্য এলাকায় পৌঁছায়। এ সময় বাসটির সামনের চাকা ফেটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদীর রায়পুরা থেকে চাঁদপুরগামী বরযাত্রীর বহরের একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।

তিনি জানান, এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন শিশু মারা যায়। বর-কনেসহ বাস-মাইক্রোবাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সজল নামে আরো একজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকরা সৌরভ বর্মন, শুভ বর্মন ও বিয়ের অনুষ্ঠানের অজ্ঞাত ক্যামেরাপারসনকে মৃত ঘোষণা করেন।হাফিজুর রহমান জানান, লাশগুলো নরসিংদী জেলা হাসপাতাল ও ঢামেক মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির