,

ওয়েস্টহ্যামকে গুঁড়িয়ে লিভারপুলের দুর্দান্ত সূচনা

news-image

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হল লিভারপুলের। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্টহ্যামকে ৪-০ গোলে হারিয়ে লিগে উড়ন্ত সূচনা ক্লাবটি। জোড়া গোল পেয়েছেন সাদিও মানে আর এক গোল করে পেয়েছেন ড্যানিয়েল স্টারিজ ও মোহামেদ সালাহ।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলে লিভারপুল। ম্যাচে প্রথম গোলের খাতা খুলেন মিশরীয় তারকা সালাহ। ১৯ মিনিটে বা প্রান্ত থেকে নেবি কেইতার দারুণ অ্যাসিস্ট থেকে বল পান অ্যান্ডি রবার্টসন এবং বক্সের মাঝে সালাহকে জায়গামতো অপেক্ষমাণ দেখতে পেয়ে বলটা তার পায়ে পৌছানোমাত্র তা জালে জড়িয়ে দিতে এতটুকু ভুল করেননি সালাহ। এরপর প্রথমার্ধ শেষের বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে (৪৬ মিনিট) দলকে আরও এগিয়ে দেন সেনেগালের তারকা সাদিও মানে। ওয়েস্টহ্যামের গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের প্রথম গোলের দেখা পান তিনি।

দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও বাড়িয়ে দেয় লিভারপুল। এবারও মানের পা থেকে আসে গোল। ম্যাচের ৫৩ মিনিটে রবার্তো ফিরমিনোর পাস থেকে গোল করেন তিনি। এরপর ম্যাচের ৮৮ মিনিটে ওয়েস্টহ্যামের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ড্যানিয়েল স্টারিজ। কর্নার থেকে বল পেয়ে ব্যাক পোস্ট থেকে একদম পোস্টের কাছ থেকে বল জালে জড়িয়ে দেন তিনি।

‘অল রেড’দের কোচ ইউর্গেন ক্লপ গোল দেওয়ার মাত্র ২৪ সেকেন্ড আগেই সালাহকে তুলে নিয়ে স্টারিজকে নামিয়েছিলেন। আর হাতেনাতেই ফল পেয়ে যান তিনি।

তিন পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে এখন লিভারপুল। সমান পয়েন্ট কিন্তু গোল ব্যবধানে দুইয়ে চেলসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে