,

সিপিএলে মাহমুদুল্লাহর দলের বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ষষ্ঠ আসরে মাহমুদুল্লাহ রিয়াদের অভিষিক্ত ম্যাচে বড় জয় পেয়েছে তার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। রবিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪২ রানে হারায় গেইলের নেতৃত্বাধীন দলটি।

এদিন, টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়ে সেন্ট কিটস। ওপেনিংয়ে নেমে ৮.৪ ওভার পর্যন্ত ক্রিজে থাকলেও ৩০ বলে ৩৫ রান করে নিজের সামর্থের প্রতি সুবিচার করতে পারেন তিনি। এরপরও ডেভন থমাস আর ক্রেইগ ব্রেথওয়েটের ঝড়ো ব্যাটিংয়েই৭ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সেন্ট কিটস। ৩৪ বলে ৫৮ রান করেন থমাস। ক্রেইগ ব্রেথওয়েট ১৫ বলে ৫ ছক্কার পাশাপাশি এক চারের সাহায্যে করে ৪১ রান।

এদিন, ছয় নম্বরে ব্যাট করতে নেমে শুরুটা একটু দেখে খেললেও আউট হওয়ার আগে সুনীল নারাইনের বলে এক চার ও এক ছক্কার সাহায্যে ১০ বলে ১৬ রান করেন মাহমুদুউল্লাহ।

জবাব দিতে নেমে কলিন মুনরো ১৭ বলে ৩৫ এবং কেভিন কুপার ২২ বলে হার না মানা ৪২ করলেও ৮ উইকেটে ১৬১ রানের বেশি এগোতে পারেননি ত্রিনবাগো নাইট রাইডার্স। এছাড়া ডোয়াইন ব্রাভো করেন ৩৮ বলে ৪১ রান।

বোলিং এক ওভার হাত ঘুরানোর সুযোগ পেয়েছিলেন মাহমুদুল্লাহ। তবে খুব একটা খারাপ করেননি। উইকেট না পেলেও ওই ওভারে মাত্র ৫ রান দেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর