বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মালিকবিহীন ১০কোটি ৪০লাখ টাকার ইয়াবা উদ্ধার

news-image
কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে মালিক বিহীন ১০কোটি ২০লাখ টাকা মূল্যের ৩লাখ ৪০হাজার পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করেছে বলে জানা গেছে। তবে এ অভিযানে ইয়াবা পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ-২ বর্ডার গার্ড বিজিবি’র অধিনায়ক মোঃ আছাদুদ জামান চৌধুরী জানান,১২আগস্ট রবিবার ভোররাতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজির পাড়া  বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলম এর নেতৃত্বে একটি বিশেষ দল প্রজেক্ট এলাকায় নিয়মিত টহলে গমন করে।পরবর্তীতে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, রহমান প্রজেক্ট বরাবর নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
তিনি জানান, সেই সংবাদের ভিত্তিতে টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমন করতঃ প্রজেক্টের  মাঠে এক পার্শ্বে অবস্থান নিয়ে ঔঁৎ পেতে থাকে।পরে ১০/১২জন লোককে একটি বস্তা নিয়ে  আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। আকস্মিক বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু দাওয়া করে।
একপর্যায়ে ইয়াবা পাচারকারীদের সাথে থাকা বস্তাটি ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে কাঁদার মধ্যে দিয়ে পালিয়ে যায়।পরে টহল দল উক্ত ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি খুলে গণনা করে ১০কোটি ২০লাখ টাকা মূল্যমানের ৩লাখ ৪০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।