,

জয়ে শুরু হ্যারি কেনের টটেনহ্যামের

news-image

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পার ম্যানইউয়ের মতোই জয় দিয়ে শুরু করেছে নতুন মৌসুম।
শনিবার নিউক্যিাসলের মাঠ এসটি জেমস পার্কে ২-১ ব্যবধানে জয় পেয়েছে টটেনহাম। দলের জয়ে একটি করে গোল করেছেন ভারটনঘেন ও ডেল আলী। অন্যদিকে স্বাগতিক নিউক্যাসলের হয়ে একটি গোল পেয়েছেন হোসেলু।

গত মৌসুমে ইংলিশ লিগ পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে থেকে শেষ করেছে টটেনহাম। এবারও প্রথম ম্যাচে জিতে ভালো কিছুর আভাস দিয়ে রাখল দলটি।

বল মাঠে গড়ানোর ৮ মিনিটেই ভারটনঘেনের গোলে এগিয়ে যায় টটেনহাম। তবে ম্যাচের ১১ মিনিটেই নিউক্যাসেলের হোসেলু গোল করলে সমতায় ফেরে স্বাগতিকরা।

প্রতিপক্ষের মাঠে লিড নিতে দের করেনি টটেনহাম। ১৮ মিনিটে ইংলিশ তারকা আলীর নৈপুণ্যে ২-১ গোলে এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় এ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে টটেনহাম।

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুম শুরু হলো শনিবার থেকেই। প্রথমদিনই মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন পল পগবার দল ম্যানচেস্টার ইউনাইটেড। যে দলের কোচ হোসে মরিনহো এবং দলটিতে রয়েছেন বেলজিয়ামের আলোচিত ফুটবলার রোমেলু লুকাকু। তবে পগবার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

২০০৩ সালের পর এই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মধ্যে নতুন মোসুমে কোনো ফুটবলারকেই নতুনকরে দলে ভেড়ায়নি টটেনহ্যাম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর