,

রোববার রাতে হজে যাচ্ছেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক: এবারের সিপিএলে সাকিব আল হাসান খেলবেন না সেটা আগেই জানা গিয়েছিল। কারণটা অন্য কিছু নয়। ওয়েস্ট ইন্ডিজে সফল সিরিজ দেশে দেশে ফিরে এসে তিনি হজে যাবেন।
বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আগামীকাল রোববার রাত সাড়ে ১১টায় সাকিব আল হাসানের হজ ফ্লাইট। তবে হজে যাওয়ার আগে আজ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাকিব জানান, হজ করতে গমন করার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। একই সঙ্গে ভক্ত-সমর্থকদের কাছে দোয়াও চেয়েছেন সাকিব।

‘সৌদি রাজ পরিবারের অতিথি হয়েই এবার হজে গমন করছেন সাকিব। তার সফরসঙ্গী হবেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা।’

হজে যাওয়া নিয়ে নিজের ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্র নৈকট্য লাভের আশায় আল্লাহ্র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোন ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব। সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল – সাকিব।’ জাগোনিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে